,

কেজি দরে সরকারি বই বিক্রি, শিক্ষিকা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আয়েশা আক্তার তার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি।’

তিনি আরও বলেন, ‘গতকাল বিকেলে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।’

ওসি নাজমুল হক বলেন, ‘শিক্ষা বিভাগ আয়েশা আক্তারকে গতকাল সন্ধ্যায় থানায় সোপর্দ করে। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা করেন। ওই মামলায় শিক্ষিকা আয়েশা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড