,

মোদির সঙ্গে আলোচনায় আগ্রহী শেহবাজ

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মিরসহ প্রধান ইস্যুগুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে। এতে শুধু জনগণের অতিরিক্ত দুর্ভোগ, দারিদ্র্য এবং বেকারত্ব দেখা গেছে। এতে আমাদের শিক্ষা হয়েছে এবং আমরা শান্তিতে থাকতে চাই যদি আমরা আমাদের মূল সমস্যাগুলো সমাধান করতে পারি।’

কাশ্মির ইস্যুতে শেহবাজ বলেন, ‘ভারতের সংবিধানে কাশ্মিরিদের স্বায়ত্তশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। তারা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছে। ২০১৯ সালের আগস্ট থেকে সেখানে সংখ্যালঘুদের সঙ্গে চরম অপব্যবহার করা হচ্ছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। যাতে বিশ্বব্যাপী একটি বার্তা যেতে পারে যে ভারত আলোচনার জন্য প্রস্তুত।’

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের শান্তিতে থাকতে হলে ও উন্নতি বজায় রাখতে হলে একে অপরের সঙ্গে ঝগড়া করা বন্ধ করতে হবে। পাশাপাশি সময় এবং সম্পদ নষ্ট করা থেকেও বিরত থাকতে হবে।

শেহবাজ শরিফ বলেন, আমরা দারিদ্র্য দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা ও কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদে আমাদের সম্পদ নষ্ট করতে চাই না- এসব বার্তাই আমি প্রধানমন্ত্রী মোদিকে দিতে চাই।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন