জুনে মেসিদের ঢাকা আসা প্রায় চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকায় তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, জুনে মেসিদের ঢাকা সফর অনেকটাই নিশ্চিত।

বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’

আর্জেন্টিনার এ প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। তবে স্টেডিয়ামটিতে চলছে সংস্কারকাজ। জুনের আগে সংস্কারকাজ শেষ হবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

তবে বাফুফে সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।’

এদিকে, আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় মেসিদের ঢাকা সফরের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। ধারণা করা হচ্ছে, সেখানে এ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে হওয়া সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল মেসিরা। তবে এবার মেসিদের প্রতিপক্ষ কারা, তা জানায়নি বাফুফে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান