,

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন প্রতিবেদন : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন। মির্জা ফখরুল সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন দুপুরে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসও একই হাসপাতালে ভর্তি হন।
শায়রুল জানান, মির্জা আব্বাস এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারে তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গত ৯ জানুয়ারি রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। সংঘর্ষের পর রাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পরদিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১