,

টাকার জন্য ‘মোটা’ প্রযোজককে বিয়ে করলেন সুন্দরী এ অভিনেত্রী!

news-image

অনলাইন ডেস্ক : টাকার জন্য ‘মোটা’ প্রযোজককে বিয়ে করলেন সুন্দরী এ অভিনেত্রী!
তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবিন্দর চন্দ্রশেখরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে।

এই জুটি নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রায়ই কটাক্ষের শিকার হতে হচ্ছে তাদের।

রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। অনেকের ধারণা, টাকার জন্যই এ সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন।

অনেকে আবার রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসাও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্বাস— ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটি রাখার অনুমতি দেব।’

আরেকটি ছবিতে লিখেছিলেন— ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটি সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে, তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন— ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজির মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা’, ‘মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির