সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : মাঘের প্রথম সপ্তাহে জনজীবনে কাঁপন ধরাচ্ছে শীত। সারা দেশে শীত এখনো পুরোপুরি জেঁকে না বসলেও বেশ কয়েকটি জেলায় ভালোই কাঁপন ধরিয়েছে শীত। রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের ১৭ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় সকালের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী