,

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন পাঁচজনই

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোছা. হোসনে আরা (৩৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, ঢাকা ধামরাই থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এখানে এসেছিল। প্রথমে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের মরিয়ম শিশু মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা জোসনা আক্তার (২৫)। এরপর মারা যান সাদিয়া আক্তার (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির বাবা মনজুরুল ইসলাম (৩৬)। আর আজ মারা হোসনে আরা।

মোছা. হোসনে আরার স্বজন সাদ্দাম জানান, ৭ জানুয়ারি তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কৃষ্ণনগর গ্রাম থেকে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় চাচার বাসায় বেড়াতে আসে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনিসহ মো. মনজুরুল ইসলাম, জোসনা আক্তার, সাদিয়া আক্তার, হোসনে আরা ও মরিয়ম (২) দগ্ধ হন।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি