,

চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কোর্টহিলে পুলিশের গাড়িচাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত হেলাল নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, কোর্টহিল এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে কোতোয়ালী থানা এলাকায়। এ নিয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার বলেন, আপাতত বিষয়টি বাকলিয়া থানার ওসি স্যার দেখছেন। কোনো মামলা হলে তখন আমাদের অফিসার দেখবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বেপরোয়া গতিতে আদালত থেকে নামছিল। এসময় যুবককে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় সেটি। গাড়িটি যুবকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুঁটিতে চাপা দেয়। এসময় যুবকের মাথা থেতলে যায়। পিকআপটি রেজিস্ট্রেশনবিহীন। তাতে ‘সিএমপি-১৯৫’ লেখা ছিল।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা কোনো ডিসিশন দিচ্ছেন না। মানে তাদের কোনো অভিযোগ নেই…।

গাড়িটি এক পুলিশ সদস্য চালাচ্ছিলেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান