মাশরাফির সিলেটের পাঁচে-৫

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স। তবে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে চলমান আসরে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে মাশরাফির দল।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ঢাকা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। তবে ৯ ওভারে এই দুই উইকেট তুলে নেন নাসির হোসেন। ১২ রান করা শান্তকে বোল্ড করার পর ৩২ বলে ৪৪ রান করা হারিসকে মোহাম্মদ মিঠুনের হাতে স্টাম্পিংকরান।

জাকির হাসান ব্যক্তিগত ১ রানে আরাফাত সানীর বলে মাঠ ছাড়েন। অন্যদিকে ২৫ বলে ২৭ রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ইমাদ ১১ রানে রান আউট হন।

কিন্তু শেষ দিকে থিসারা পেরেরার ১১ বলে ২১ ও আকবর আলীর ৫ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট।

ঢাকার বোলার নাসির ২টি উইকেট পান।

টস জিতে এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে হয় ঢাকার। রুবেল হোসেনের বলে এলবি হয়ে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। এরপর ইমাদ ওয়াসিমের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রান করে রান আউট হন দলনেতা নাসির হোসেন। ওপেনার উসমান গনি ২৭ রান করে নাজমুল ইসলামের বলে বোল্ড হন।

সিলেট বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান ইমাদ।

সিলেট অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ম্যাচ সেরা নির্বাচিত হন।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ৫ জয়ে শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান