,

শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের চেষ্টা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার চরকাজলের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর স্বপ্না (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারের (৪০) ক্ষেতে যায়। এ সময় তার সঙ্গে তার এক দাদী ছিল। শাক তোলা শেষে দাদী বাড়ি ফিরলেও স্বপ্না তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে তাকে খুঁজে না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে রেজাউলকে আটক করা হয়েছে। তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯