,

তাদের পাশে থাকতে পেরে আমি ধন্য: সব্যসাচী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন সব্যসাচী চক্রবর্তী। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ২১তম এই আসরে তারকাশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন পর্দার ফেলুদা’খ্যাত এই অভিনেতা। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার খ্যাতিমান এই অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বসার সুযোগ দেওয়া হয়েছে। মঞ্চে যেসব বিশিষ্ট মানুষ বসে আছে, তাদের পাশে থাকতে পেরে আমি ধন্য মনে করছি। এর আগেও এই উৎসবে আসার কথা ছিল। কিন্তু মহামারির কারণে আসা হয়নি। এবার আসতে পেরে ভালো লাগছে।’

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২১তম আসরে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। সেখানে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। নির্মাতার অতৃপ্তির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘ছবিটা নিয়ে পরিচালক মশাই খুব একটা খুশি নন। আরও কিছু করতে পারলে তিনি খুশি হতেন। আমি এখনো দেখিনি, তাই সেভাবে কিছু বলতে পারছি না।’

তবে তিনি বললেন, ‘আরও ভালো করা যেতো। সেটা সবসময়ই ঠিক। কিন্তু সবাই চেষ্টাটা চালিয়ে যাব। আপাতত এই উৎসবের সাফল্য কামনা করছি।’

সব্যসাচী চক্রবর্তী আরও বলেন, ‘আমার জন্য আনন্দের ব্যাপার হলো উৎসব শুরুর ছবি হিসেবে যেটা (জেকে ১৯৭১) রাখা হয়েছে, তার ক্ষুদ্র একটি অংশ আমি। আমি এখানে একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছি। যে বিমানটি ছিনতাই হয়, আমি সেটার ক্যাপ্টেন।’

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য একটি পাকিস্তানি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। তার সেই বীরত্বগাঁথা নিয়েই সাজানো হয়েছে ‘জেকে ১৯৭১’ সিনেমার গল্প। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ।

আরও আছেন- যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের ইন্দ্রনীলসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির