,

শেষ হলো জয়ার প্রথম যাত্রা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডের হিন্দি সিনেমায়। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর প্রাথমিক নাম ‘করক সিং’। অবশেষে জয়া শেষ করেছেন তার হিন্দি সিনেমার প্রথম যাত্রা।

আর শুটিং শেষ করে সবার সঙ্গে শেয়ার করলেন কাজের অভিজ্ঞতাও। শুটিং ও প্যাকআপের কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে জয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

‘করক সিং’ সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। গত বছর ৭ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হয় এর দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, এই সিনেমার গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এটি লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটি চলতি বছরই মুক্তির কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির