,

ক্যাটরিনার সঙ্গে ‘এক ঘরে’ থাকতে চান সালমান!

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৬ বছর ধরে ভারতের আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। সম্প্রতি এর এক অনুষ্ঠানে অভিনেত্রী ও সঞ্চালক সিমি গারেওয়ালের প্রশ্নের জবাবে সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে মনের ইচ্ছার কথা প্রকাশ করেছেন ভাইজান।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানে সব সময় প্রশ্ন করার দায়িত্বটি সালমানের কাঁধেই পরে। তবে এবার তাকে প্রশ্ন করেছেন অভিনেত্রী সিমি গারেওয়াল। সালমানের কাছে তিনি জানতে চান, বিগ বসের ঘরে গৃহবন্দী হলে কোন তিন বন্ধুকে সঙ্গে নিয়ে যাবেন তিনি?

সিমির প্রশ্নের জবাবে বলিউডের ভাইজান বলেন, ‘বিগ বসের ঘরে আমি সঞ্জয় দত্ত, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে যাব।’

তবে সালমানের পছন্দের তিন বন্ধুর নামের মধ্যে ক্যাটরিনার নাম শুনে অনেকটা অবাকই হয়েছেন সিমি। তিনি বলেন, ‘আমি খুব অবাক হলাম।’

প্রসঙ্গত, ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। দীর্ঘদিন সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন তিনি। তবে সম্পর্কে না থাকলেও ক্যাটের দিক থেকে বন্ধুত্বের হাত কখনো সরিয়ে নেননি বলিউড ভাইজান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির