,

রাখির সঙ্গে বিয়ে মেনে নেয়নি পরিবার: আদিল

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ের বিষয়টি মেনে নেয়নি বর আদিল খান দুররানির পরিবার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে আদিল এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি আর রাখি বিবাহিত। আমরা একে অপরকে বিশ্বাস করি। তবে আমার পরিবার এখনও রাখির সঙ্গে বিয়ের বিষয়টি মেনে নেয়নি। চেষ্টা করছি তাদের মানাতে। বেশ কিছুদিন সময় লাগবে।’

বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনাম হয়ে থাকেন রাখি। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও মিডিয়ার আলোচনায় ঠিকই রয়েছেন। আর তা প্রভাব ফেলছে নতুন সম্পর্কে।

আদিল বলেন, ‘এতদিন আমি রাখির সঙ্গে বিয়ের বিষয়টি পরিবারের কাছ থেকে লুকিয়েছিলাম। কারণ আমি জানি রাখি যেখানে থাকবে সেখানেই একটা বিতর্ক তৈরি হবে। এর জন্যই আমি বিষয়টি লুকিয়ে রেখেছিলাম।’

উল্লেখ্য, এর আগে রিতেশ সিং নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে আলাদা হয়ে যান অভিনেত্রী। এ সময় তার জীবনে আসে ছয় বছরের ছোট আদিল।

সম্প্রতি আদিলের সঙ্গে রাখির রেজিস্ট্রি ম্যারেজের ছবি আচমকা ভাইরাল হয় নেটদুনিয়ায়। এরপর জানা যায়, বিয়ের পর অভিনেত্রী নাকি নিজের নামও পরিবর্তন করেছেন। বিয়ের শংসাপত্র অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির