,

তানজীব সারোয়ারের নায়িকা এবার দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : গানের মানুষ তানজীব সারোয়ার। গানের খাতিরে প্রায়ই তাকে পাওয়া যায় ক্যামেরার সামনে। আর অভিনয়ের ভুবনে পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখলেও এখন তিনি চিত্রনায়িকা। এবার এই দু’জনকে পাওয়া যাবে এক ফ্রেমে।

তানজীব সারোয়ারের নতুন গানের মডেল হয়েছেন দীঘি। গানের শিরোনাম ‘ভালো থাকার কারণ’। এতে দীঘির নায়ক গায়ক নিজেই। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন তানজীব। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে সম্প্রতি এর দৃশ্যধারণ করা হয়েছে। আর এটি নির্মাণ করছেন উজ্জ্বল রহমান।

তানজীব সারোয়ার বললেন, ‘বিষয়টি আসলে বেশ প্রেমময়। গত ১১ ও ১২ জানুয়ারি আমি আর দীঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে। আমি মূলত গায়ক মানুষ। তবে এই দু’দিন দীঘির নায়ক হয়ে ছিলাম।’

তিনি জানান, আসছে ভালোবাসা দিবসে ‘ভালো থাকার কারণ’ গানটি প্রকাশ হবে আরটিভি ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন