,

নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নেপালে ৭২ জন আরোহী নিয়ে আজ রোববার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সুদর্শন বারতাউলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। উদ্ধার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত জানি না কেউ বেঁচে আছেন কি না।’

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে বিমানটি পোখারার উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ৯এন এএনসি এটিআর৭২ মডেলের বিমানটিতে বিধ্বস্তের পর আগুন ধরে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটিআর ৭২ মডেলের দুই ইন্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১০ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী।

দেশটির সরকারের কর্তৃপক্ষ বলেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়ো করেছেন। হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির