সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ ও আর্থিক খাতের ঝুঁকি জানতে চায় আইএমএফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে ঋণ ও আর্থিক খাতের ঝুঁকির বিষয়ে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের প্রতিনিধিদল। আজ রোববার আইএমএফের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি।

এ সময় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন।’

তিনি আরও বলেন, ‘ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। ৩১ জানুয়ারি ঋণের চূড়ান্ত অনুমোদন হবে।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে