সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভোটার বাড়ল ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : হালনাগাদকৃত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকার সাম্প্রতিক হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনে। হালনাগাদের পূর্বে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

হালনাগাদের পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন ভোটার। অর্থাৎ দেশে নতুন ভোটার বেড়েছে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

প্রকাশিত খসড়া তালিকা প্রসঙ্গে ইসি সচিব বলেন, হালনাগাদে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার পর বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। মহিলা ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, ২০২২ সালের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। পূর্ব ঘোষিত সময়েই প্রকাশ করা হয় হালনাগাদের খসড়া তালিকা। হালনাগাদকৃত তালিকাটি বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয়েছে, যেন কারও কোনো ভুল থাকলে আবেদন সংশোধনের সুযোগ পান।

এ ক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। অর্থাৎ দাবি, আপত্তি বা সংশোধনের জন্য সময় থাকছে ১৬ দিন। সংশোধনকারী কর্তৃপক্ষ সেই আবেদন নিষ্পত্তি করবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর আগামী ২ মার্চ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে