,

মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়: চুন্নু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ‘ক্ষমতা শক্তিশালীকরণের ওপর কৌশলগত এক পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুজিবুল হক চুন্নু বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলবাজির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর অনাস্থা প্রকাশ করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।

কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপস্থিত ছিলেন চিফ অফ পার্টি ডানা আই গোল্ড, ড. মো. আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস, সাম্মি লায়লা ইসলাম। কর্মশালায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ড.মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, মাসরুর মওলা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী, আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, ইকবাল হোসেন তাপস, এইচ এম শাহরিয়ার আসিফ,জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, মো. বেলাল হোসেন, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান, ইলোরা চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১