,

পাকিস্তানি রিজওয়ানকে হেলিকপ্টারে উড়িয়ে আনল কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার ১২ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে চলে এলেন মোহাম্মদ রিজওয়ান। গতকাল বাংলাদেশ সময় রাত প্রায় ১২টায় শেষ হয় নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ। আর আজ শনিবার মাঠে নেমে পড়লেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

রিজওয়ান করাচি থেকে সেই ম্যাচ শেষ করে ঢাকায় এসে নামেন। এরপর ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে হেলিকপ্টারে চট্টগ্রামে উড়িয়ে আনা হয় এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নামে রিজওয়ানের হেলিকপ্টার। এরপর তিনি একটি মাইক্রোতে চড়ে মাঠে আসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তবে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে দলটির একাদশে আছেন রিজওয়ান। টস জিতে ম্যাচটিতে আগে বল করছে কুমিল্লা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯