শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট শিডিউল লন্ডভন্ড

news-image

অনলাইন প্রতিবেদন : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর উড্ডয়ন করছে। তীব্র কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট অবতরণ করতে পারছে না সময়মতো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সময় মতো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০টি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব করেছে।

জানা গেছে, কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া), কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজা, ওমানের সালাম এয়ার, ফ্লাই দুবাই, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ও কাতার থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর শাহজালালে অবতরণ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আজ (শনিবার) সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামীকাল (রোববার) মাঘ মাসের প্রথম দিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আভাস মিলেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান