,

শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় তুষার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তুষার উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের সোহরাব মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের হাবিবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আজ সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শৈলকুপা থানা পুলিশ বাসটি জব্দ করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ