,

কোর্টে নামার আগে আবেগঘন বার্তা সানিয়া মির্জার

news-image

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনে। ভারতীয় টেনিস তারকার শেষটাও হচ্ছে বছরের শুরুর এই টুর্নামেন্টে। অবসরের ঘোষণাটা আগেই দিয়েছিলেন তিনি। এবার স্মৃতিচারণ করে দিলেন এক আবেগঘন বার্তায়।

এর আগে ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের যাত্রা শুরু করেছিলেন। ১৮ বছর পর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামবেন সানিয়া। আর তাকে শেষবার টেনিস কোর্টে দেখা যাবে দুবাইয়ে ফেব্রুয়ারি মাসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সানিয়া লিখেন, যখন আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, অনুভব করি যে আমি শুধু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে হাফ সেঞ্চুরিই করিনি, এর মধ্যে কয়েকটি জিততেও সক্ষম হয়েছি। দেশের হয়ে পদক জেতা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। মঞ্চে দাঁড়িয়ে তেরঙ্গাকে সারা বিশ্বে সম্মানিত হতে দেখা আমার জন্য সম্মানের।

তিনি আরও লিখেন, যখন আমি ১৮ বছর পর আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন ও তারপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমার হৃদয় আবেগে পূর্ণ। আমি গর্ববোধ করছি। আমি যা কিছু অর্জন করেছি এবং আমার ২০ বছরের পেশাগত জীবনে যে স্মৃতিগুলো তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো আমি যখনই জিতেছি তখনই আমার দেশবাসীর হৃদয়ে আনন্দ দেখেছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড