,

সরকারের লাইফলাইন ৬ মাস: নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সরকারের লাইফলাইন ৬ মাস। যেভাবে বিরোধী দলসমূহ রাজপথে আন্দোলনে নেমে গেছে, এভাবে আন্দোলন করতে পারলে শ্রীঘ্রই সরকারের পতন হবে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্রপাতি ক্রয়, গোয়েন্দা নজরদারির নামে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত রাজবন্দীদের মুক্তি, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ডিজিট্যাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।

নূর বলেন, সরকার সংবিধানকে কেটেছিঁড়ে গনবিরোধী সংবিধানে পরিণত করেছে। এ সংবিধান দিয়ে দেশ চলবে না। দেশ ও জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের গুজব এবং অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে তারা জনগণকে বিভ্রান্ত করতে বিরোধী নিয়ে গুজব ছড়াবে। জনগণকে বলবো গুজব এবং অপ্রচারের কান দিবেন না।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকার ১৪ বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছে ১৩ বার। আবার বলে ‘কুইক রেন্টালের দুর্নীতি নিয়ে কথা কইলে বিদ্যুৎ কেটে দিবে’। জনগণের ভ্যাট ট্যাক্সের রক্তের ঘাম শ্রমের টাকায় পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ প্লান্ট করে নিজেদের সম্পদ দাবি করে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, মো. সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, বিপ্লব কুমার পোদ্দার, শাকিলজ্জামান, মালেক ফরাজী, সহকারি আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১