সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের শেষ রক্ষা হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকার আরও বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠছে। তবে যতই নির্যাতন করুক, মিথ্যা ও গায়েবি মামলা দিক, গ্রেপ্তার করুক এবার তাদের শেষ রক্ষা হবে না। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সারাদেশের জনগণ এবার রাস্তায় নেমে এসেছে। পতন হবেই এ সরকারের।

আজ শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কারাবন্দী সেলিমুজ্জামান সেলিমের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেওয়ার পর এ কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সেলিম বাসায় আরও গিয়েছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ আরও অনেকে।

গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে সেলিমুজ্জামান সেলিমসহ অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে