সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস দিলেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার শান্তিগড় কলোনি এলাকায়। আত্মহত্যা করা যুবকের নাম সুজয় সাহা (২৩)।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নিহতের পরিবার দাবি করছে গত কয়েক মাস ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল সুজয়ের। তারা এই সম্পর্ক নিয়ে আপত্তি করেননি। কিন্তু সুজয় বেশ কিছুদিন থেকে আশঙ্কা করছিলেন প্রেমিকা আর তার সঙ্গে সম্পর্কে থাকবেন না। সুজয়ের প্রেমিকা অন্য একজনের সঙ্গে বেড়াতে যেতেন। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও দিতেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুজয়।

গতকাল বৃহস্পতিবার একটি পারিবারিক অনুষ্ঠানের কারণে সবাই বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা ছিলেন সুজয়। এক প্রতিবেশি তাকে ডাকতেও এসেছিলেন। তবে ডাকতে গিয়ে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন সুজয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়।

সুজয়ের চাচা সুশান্ত সাহার অভিযোগ, সুজয়ের সঙ্গে সেই তরুণীর সম্পর্ক ছিল। বিশ্বাসঘাতকতা করে সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় সুজয় মেনে নিতে পারেনি।

সুজয়ের মামা কানাই সাহার দাবি, ভিডিও কলে প্রেমিকাকে আত্মহত্যা করবে বলে জানিয়েছিল সুজয়। কিন্তু মেয়েটি তা জানার পরও কাউকে জানায়নি। এ নিয়ে পুলিশি তদন্তের দাবি করেন তিনি।

পুলিশ জানায়, নিহতের পরিবার একটি লিখিত অভিযোগ জানিয়েছে। তদন্তের স্বার্থে সুজয়ের মোবাইলটি বাজেয়াপ্ত করে পুলিশ। কল, মেসেজ ইত্যাদি খুঁটিনাটি দেখছেন তদন্তকারীরা। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে