,

গাড়িচাপার পর নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শাহবাগে এক নারীকে গাড়িচাপা দেওয়ার পর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া প্রাইভেটকারচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন। আজ শুক্রবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেলের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ডিসেম্বরের গাড়িচাপায় নারীর মৃত্যুর সময় ঢাবির চাকরিচ্যুত এই শিক্ষক গণধোলাইয়ের শিকার হন। এরপর এক মাসের বেশি সময় অসুস্থ থাকার পর তিনি মারা গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি গুলশানে নিজ ফ্ল্যাটে থাকতেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে শাহবাগ মোড় থেকে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় জাতীয় কবি নজরুল ইসলামের মাজারের সামনে মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তারকে (৪৫) চাপা দেন। রুবিনা প্রাইভেটকারে বাম্পারের সঙ্গে পেঁচিয়ে থাকলেও তাকে টেনেহিঁচড়ে টিএসসি হয়ে নীলক্ষেত মোড়ে নিয়ে যান জাফর।

পরে উত্তেজিত জনতা নীলক্ষেত মোড়ে গাড়ি থামিয়ে ভুক্তভোগীকে গণধোলাই দেয়। মোটরসাইকেল আরোহী রুবিনা ওই দিনই মারা যান। রুবিনা হত্যা মামলার এজহারভুক্ত একমাত্র আসামি ছিলেন জাফর শাহ। গণধোলাইয়ের পর হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে বন্দী ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯