,

‘দাম না কমালে আমরা বিদ্যুৎ বিল দেব না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বিদ্যুতের যে দাম বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং বিদ্যুতের বিল বন্ধ করে দেব। বিদ্যুৎ বিল দেব না।’

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে গণতান্ত্রিক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। এ কারণে মামলা দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ দেখতে চায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কোনো তাবেদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দেখতে চায় না। কারো অধীনে বাংলাদেশ দেখতে চায় না।’

তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন। আজ এই অবৈধ সরকারকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে আপনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। বাঘের পিঠ থেকে নামতে হলে একটিই রাস্তা আছে। পদত্যাগ করে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আজকে যে আন্দোলন, এটা জনতার আন্দোলন। মানুষ বাঁচতে চায়। এটা বিএনপির আন্দোলন নয়, এটা ১৮ কোটি জনতার আন্দোলন। সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাবে এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হবে।’

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমানের (ভিপি খলিল) সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আলমগীর হোসেন, গণতন্ত্র ফোরামের তারেক মুন্সি, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন খোকন, ইসমাইল হোসেন সিরাজী, সুজন, আমিনুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১