,

শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় মতিয়া চৌধুরীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

আজ শুক্রবার বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভুবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে।’

সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে আরও কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু সংসদে আছেন। জাতীয় পার্টি এমনকি দুই একজন স্বতন্ত্র এমপিও আছেন। যারা পদত্যাগ করেছেন তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘৭১- এর পরে যে পার্লামেন্ট কন্টিনিউ করছে সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও যে ভূমিকা রেখেছেন এবং যতক্ষণ উনি কথা বলতে চাইতেন বঙ্গবন্ধু কিন্তু তাকে সেই কথা বলতে দিয়েছেন। তাহলে উনারা পারতেন না জনগণের বক্তব্য পৌঁছে দিতে? জনগণের ভোট নিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনো সমুচিত কাজ নয়। উনারা চলে যাওয়ার আগে কি যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন, যে আমরা পদত্যাগ করছি?’

এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯