,

‘রং নম্বর’ হয়ে থাকতে চান পপি!

news-image

শিমুল আহমেদ
ফোন করার পর চিরচেনা কণ্ঠটি বলে উঠল- ‘রং নম্বর’! পরিচয় গোপন করে অন্য একটি নম্বর থেকে যোগাযোগ করা হলে কিছুক্ষণ কথা বলার পর বলে উঠলেন, ‘আপনি কাকে ফোন দিয়েছেন?’ নাম বলার পর সেই একই কথা, ‘রং নম্বর’! আসলেই কি রং নম্বর? না মোটেও না। রং নম্বর হলেও মানুষটি কিন্তু রং না! সেই চিরচেনা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির কণ্ঠই এটি। এটি শুধু দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গেই নয়, পরিচিত অনেক গণমাধ্যমকর্মীদেরও একই উত্তর দিচ্ছেন পপি।

কেন নিজেকে আড়ালে রাখতে চাচ্ছেন এই চিত্রনায়িকা? উত্তর খুঁজতে গিয়ে জানা যায় অনেক তথ্য। এর মধ্যে গ্রহণযোগ্য কথাটি হলো- সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের মতে, নতুন জীবন নিয়ে মিডিয়ার বাইরে আপাতত থাকতে চান পপি। আর সে কারণেই কারও সঙ্গে যোগাযোগ করছেন না তিনি।

তবে মজার বিষয় হলো পরিচয় গোপন করে যখন পপির নতুন নম্বরে কথা বলা হচ্ছিল তখন তার পাশে থাকা কেউ একজন এই নায়িকাকে পপি নামেই ডেকে ওঠেন। আর সঙ্গে সঙ্গেই ফোনটি কেটে দেন তিনি। পরবর্তী সময়ে তাকে আবার ফোন করা হলে উত্তরে এই নায়িকা বলেন, ‘আপনি কাকে ফোন দিয়েছেন?’

জানা গেছে, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করে নিজেকে লুকিয়ে রেখেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। শোবিজ থেকে নিজেকে আড়াল করেছেন দুই বছরেরও বেশি সময় ধরে। হাতেগোনা ঘনিষ্ঠ দু-একজন ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করছেন না তিনি। আর ঘনিষ্ঠ ক’জন মানে- শুধুই তার পরিবার।

এ বিষয়টি বরাবরের মতো এবারও অস্বীকার করেছেন তার বাবা আমির হোসেন। এবারও তার মুখে একই কথা, মেয়ের বিষয়ে কিছুই জানেন না তিনি। আর সবার মতো তিনিও শুনেছেন, পপি বিয়ে করেছেন। হয়েছেন সন্তানের মাও।

এর আগে সিনেমা ইন্ডাস্ট্রিতে কথা রটেছে গোপনে বিয়ে করেছেন পপি। আর ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই চিত্রনায়িকা। আর ভালোবাসার সংসার-সন্তান নিয়েই কেটে যাচ্ছে তার জীবন।

এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমার কাজ। তার মধ্যে আছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাগুলো। আর মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না