সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দাম্পত্য কলহের জেরে ধরে রাজধানীর ডেমরায় স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী আঞ্জুমান আরা আঁখি (২১) আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে ডেমরার ভুট্টো চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আঞ্জুমান আরা স্বামীর সঙ্গে ডেমরার ভুট্টো চত্বর সংলগ্ন কটি বাড়িতে ভাড়া থাকতেন। সাইফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তার স্ত্রী আঞ্জুমান আরা। পরে ভেতর থেকেই আঞ্জুমান আরা তাকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেন। এ অবস্থা দেখে দরজা ভেঙে স্ত্রীকে ফ্যান থেকে নামিয়ে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কতর্ব্যরত চিকিৎসক আঞ্জুমান আরাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। আঞ্জুমান আরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে