সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে রুশ বাহিনীর নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। গতকাল বুধবার কমান্ডার হিসেবে সেনাবাহিনীর বর্তমান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবর থেকে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জেনারেল সের্গেই সুরোভিকিন। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে নিষ্ঠুর কার্যক্রমের অভিযোগ উঠায় রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সুরোভিকিনকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। এর জের ধরেই শীর্ষ কমান্ডারের পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেনারেল গেরাসিমভের অধীনে রুশ বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করবেন সুরোভিকিন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেন অভিযানরত সেনা সদস্যদের বিভিন্ন দলের মধ্যে সমন্বয়, রণকৌশল নির্ধারণ ও যুদ্ধে আমাদের সেনাদের নিহতের ঘটনা হ্রাসে একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল। আমরা আশা করছি, নতুন শীর্ষ কমান্ডার তার দায়িত্ব দক্ষভাবে পালন করবেন।’

ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডার পাল্টানো হয়েছে। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের দখল নিয়ে ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এ অবস্থায় কমান্ডার পরিবর্তন করলেন পুতিন। সামরিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এই রদবদলের ফলে জেনারেল সুরোভিকিন আরও শক্তিশালী হয়ে উঠবেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে