সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর রাখি এখন ফাতিমা

news-image

বিনোদন ডেস্ক : এক বছর আগেই নাকি দ্বিতীয় বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। গতকাল বুধবার আদিল দুরানির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজের ছবি আচমকা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার জানা গেল, অভিনেত্রী নাকি নিজের নামও পরিবর্তন করে ফেলেছেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর বলছে, লোকচক্ষু এবং ক্যামেরার ঝলকানি থেকে দূরে গিয়ে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে খাতায়-কলমে বিয়ে সেরেছেন রাখি। তবে সব থেকে আকর্ষণীয় বিষয়, আদিলের সঙ্গে বিয়ের পরই নাকি নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। বিয়ের শংসাপত্র অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। আপাতত এই কনট্রোভার্সি কুইনের বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গেছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন।

রেজিস্ট্রি অনুয়ায়ী, গত বছরের ২ জুলাই হয়েছে রাখি-আদিলের। যা এতদিন তারা গোপন রেখেছিলেন। যদিও এই ছবি রাখির প্রোফাইল থেকে শেয়ার করা হয়নি। উল্লেখ্য, প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর আদিলকে মন দিয়ে বসেছিলেন রাখি। আপাতত সোশ্যাল মিডিয়ায় নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে