,

সংসদ উপনেতা হতে যাচ্ছেন মতিয়া চৌধুরী

news-image

ঘোষণা যে কোনো সময়
জাতীয় সংসদের উপনেতার পদটিতে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। দলের সংসদীয় কমিটির একাধিক সদস্য আমাদের সময়কে এ তথ্য নিশ্চত করেছেন।

সূত্র জানায়, যে কোনো সময় এ সংক্রান্ত বিষয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এর আগে আওয়ামী লীগ সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর এ পদে ছিলেন।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একজন নারীকেই সংসদ উপনেতা করব।’ গতকাল বুধবার এ বিষয়টি চূড়ান্ত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এর আগে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সাল থেকেই জাতীয় সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম সাজেদা চৌধুরী। যদিও এই সময় তিনি নিজের অসুস্থতার সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন, যে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত হেরে গেলেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার সময় পর্যন্ত শেখ হাসিনা তাকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে গেছেন। জাতীয় সংসদে উপস্থিত না থাকতে পারলেও সংসদের উপনেতা হিসেবে তাকে রাখতে কোনো রকম কার্পণ্য করেননি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা।

সাজেদা চৌধুরী একা দুটি দায়িত্ব পালন করতেন। একদিকে তিনি ছিলেন সংসদ উপনেতা, অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯