,

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় মেয়ের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : বাবা লিটন মিয়ার সঙ্গে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ থেকে কলমাকান্দা নিজেদের বাড়ি যাচ্ছিল সদ্য এসএসসি পাশ করা তোবা আক্তার (১৬)। মাঝপথে মোটরসাইকেল ছিটকে পড়ে যায় তোবা। এসময় পেছন দিক থেকে আসা ট্রাকচাপায় মেয়েটির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকার এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির