শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন জাম্বিয়ার সাবেক ফুটবলার

news-image

অনলাইন ডেস্ক : জাম্বিয়ার সাবেক খেলোয়াড় ফিলেমন মুলালা নিজের পালিত তিন কুকুরের কামড়ে আহত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় গত শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজের বাড়িতে কুকুরের হামলার শিকান হন তিনি।

স্থানীয় পুলিশের সূত্রে ইএসপিএনের খবরে বলা হয়, কেপটাউন এফসি ও দিনামোস এফসিতে খেলার সুবাদে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন মুলালা।

প্রভিন্স পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্যাম সেলানায়ানে বলেন, তাদের বাসাটি ব্যস্ত রাস্তার পাশে। গাড়ি আর পথচারীর দিকে তাকিয়ে কুকুরগুলো প্রায়ই ঘেউ ঘেউ করে। সেদিন কুকুরের শব্দ শুনে দেখতে বের হয়েছিলেন মুলালা। এ সময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ফিরে এলে তার স্ত্রী-স্বামীকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাগানে নিথর অবস্থায় তাকে খুঁজে পান।’

খবর পেয়ে কুকুর তিনটিকে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (এসপিসিএ) বিভাগ বাড়ি থেকে সরিয়ে নেয়। ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধারের দুই দিন পর গত সোমবার আক্রান্ত ব্যক্তিটি মুলালা বলে চিহ্নিত করে জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। পরে শোকবার্তা জানিয়ে বিবৃতি প্রকাশ করে জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ