,

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণঅবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে জোর করে ক্ষমতায় থাকতে হচ্ছে। এই সরকারকে সরিয়ে দিতে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আসুন আমরা আবার জেগে উঠি, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১