,

আসুন আবার জেগে উঠি, নতুন বাংলাদেশ গড়ি: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে জোর করে ক্ষমতায় থাকতে হচ্ছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের লক্ষ্য একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা। এই সরকারকে সরিয়ে দিতে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আসুন আমরা আবার জেগে উঠি, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

এ সময় ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১