,

মাঠে ঢুকে সাকিবকে কুর্নিশ, অব্যাহতি পেলেন সেই ভক্ত

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে অধিনায়ক সাকিব আল হাসানকে কুর্নিশ করা সেই ভক্ত আরাফাতকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানান, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন। এ সময় তিনি আসামিকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেন। আজ আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে আরাফাতকে অব্যাহতি দিয়েছেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ঘরের মাঠে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। কিন্তু ম্যাচের ৬৮তম ওভারের সময় এই ঘটনা ঘটে। সেই ওভার করার জন্য বল হাতে প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ আর ক্রিজে ছিলেন ছিলেন রিশাভ পান্ত।

এ সময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। মিরপুরের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে ঢুকে পড়েন ওই তরুণ। দৌড়ে সাকিবের কাছে চলে আসেন ওই তরুণ। কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তা কর্মীরা ওই তরুণকে মাঠের বাহিরে নিয়ে যায়। এ সময় কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার জামিন মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯