,

সবার জন্য হেলথ কার্ড করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রত্যেকের জন্য হেলথ কার্ড করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে আমারা ডিজিটালাইজড করছি। স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজড করার কারণ হচ্ছে, দেশে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড হবে। এতে সবার স্বাস্থ্যের সব তথ্য থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশেও এভাবে হেলথ কার্ড থাকে। এটার ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই একনেকে এটা পাস করবেন।’

স্বাস্থ্যখাতে লোকবল নিয়োগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় লোকবলের ঘাটতি রয়েছে। ৫০ হাজার লোক নিয়োগ দেওয়ার পরেও ঘাটতি রয়েছে। নতুনভাবে অর্গানোগ্রাম তৈরি করে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থায় তিন লাখ লোক কাজ করে। আমাদের আরও তিন লাখ লোক লাগবে। স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে মোট ছয় লাখ লোক লাগবে।’

দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘সরকারি খাতে ওষুধ প্রস্তুত করতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। টিকা উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯