,

শৌচাগারের জানালা দিয়ে নবজাতককে নিচে ছুড়ে ফেললেন তরুণী

news-image

অনলাইন ডেস্ক : সন্তান জন্মের পর মানুষের জানাজানির ভয়ে ফ্ল্যাট থেকে নবজাতককে নিচে ছুড়ে ফেলে দিয়েছেন এক তরুণী। সড়কে পড়ে থাকা সেই নবজাতককে কুড়িয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় কয়েকজন। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লির নয়া অশোক বিহার এলাকায়। এ ঘটনায় ওই তরুণীর নামে মামলা হয়েছে। হাসপাতালে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণীর এখনো বিয়ে হয়নি। তিনি থাকেন নয়া অশোক বিহার এলাকার একটি আবাসনে। ভবনের নিচে নবজাতককে উদ্ধারের খবর পেয়ে ওই ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই তরুণীর কাছে যেতেই কিছুক্ষণ পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। জানান, নবজাতকটি তারই। এরপর তরুণীর বয়ান শুনে স্তম্ভিত হয়ে যান তদন্তকারীরা।

ওই তরুণী বলেন, তার বিয়ে হয়নি। কয়েক দিন আগে বাড়িতেই সন্তান প্রসব করেন। কিন্তু লোকদের জানাজানির ভয় পাচ্ছিলেন। তাই শৌচাগারের জানালা দিয়ে নবজাতককে ছুড়ে ফেলে দেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্যদের ভয়ে নিজের সন্তানকে খুন করেছেন তরুণী। আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯