,

মেট্রোরেলের পিলার ধসে মা-ছেলের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মেট্রো রেললাইনের নির্মাণাধীন একটি পিলার ধসে পড়েছে। এতে এক নারী ও তার আড়াই বছরের সন্তান নিহত হয়েছেন। সেইসঙ্গে ওই নারীর স্বামী ও তার কন্যা সন্তান আহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

দেশটির কর্মকর্তারা বলেছেন, সকালে তেজস্বিনী নামে ওই নারী, তার স্বামী এবং যমজ সন্তান বাইকে করে যাচ্ছিলেন। সেইসময় হুট করেই রেলের পিলার তাদের ওপর ধসে পড়ে।

এতে গুরুতর আহত হন তেজস্বিনী ও তার সন্তান বিহান। কাছেই এক হাসপাতালে তাদের দ্রুত নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়। একই হাসপাতালে তেজস্বিনীর স্বামী ও আরেক সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পুলিশ বলেছে, লোহিত বাইক চালাচ্ছিলেন এবং তেজস্বিনী বাইকের পেছনে বসে ছিলেন। তাদের দুইজনেরই হেলমেট পড়া ছিল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ওপর ধসে পড়া লোহার রড দিয়ে তৈরি পিলারটি ৪০ ফিট লম্বা ছিল।

পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার বলেন, বাইকে থাকা চার যাত্রীর ওপর একটি মেট্রো পিলার ধসে পড়েছে। তেজস্বিনী ও তার সন্তান বিহান গুরুতর আহত হন এবং তাদের দ্রুত আলতিয়াস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯