,

হাঁসের মাংস খেতে গিয়ে প্রাণ হারালেন ৩ বন্ধু

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কের ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার শাহিন আলী (৪০), সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার রাকিব আলী (২৬)।

রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, বিকেলে পবা উপজেলার মড়মড়িয়া হাট থেকে হাঁসের মাংস খেয়ে রাজশাহী শহরে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিন বন্ধু। আর শহর থেকে আসছিল একটি রড বোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ