,

১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দিল মিয়ানমার

news-image

অনলাইন ডেস্ক : বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল-এমন অভিযোগে ১১২ জন রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। অভিযুক্তদের দুই থেকে পাঁচ বছরে জেল দেওয়া হয়েছে। এই সাজা পাওয়াদের মধ্যে ডজন খানেক রোহিঙ্গা শিশুও আছে। আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, গতমাসে দক্ষিণ আইয়ারওয়াদি অঞ্চল থেকে রোহিঙ্গার এই দলকে গ্রেপ্তার করা হয় এবং গত ৬ জানুয়ারি তাদের এ সাজা দেওয়া হয়েছে।

সাজা পাওয়া শিশুদের গত ৮ জানুয়ারি বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের কাছে একটি যুব প্রশিক্ষণ স্কুলে পাঠানো হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক অভিযানের মুখে গত ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান