,

বিপিএলে বরিশালের ‘চূড়ান্ত’ অধিনায়ক সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে একের পর এক নাটক হয়েই যাচ্ছে। এই আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল শুরুর দিকে তাদের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।

যদিও তখন বলা হয়েছিল অধিনায়ক নয়, মিরাজ এসেছেন বরিশালের প্রতিনিধি হয়ে। কিন্তু পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে টস করতেও আসেন মিরাজ। তখনই সমর্থকদের মনে খটকা লাগে।

এরপর বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। তবে এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে তারা। এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

এদিকে ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। মিরাজের নেতৃত্বে সিলেটের বিপক্ষে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি