,

‘কঞ্জুস’: ৬ দিনে কোটির মাইলফলকে

news-image

বিনোদন ডেস্ক : মাত্র ছয় দিনে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘কঞ্জুস’। চেনা গল্পের ভিন্ন উপস্থাপনায় নতুনত্বের এ নাটকটি মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরালও হয়।

গল্পের উপস্থাপনা-ই নয়, দারুণ সাড়া ফেলেছে তানজিন তিশা ও মুশফিক ফারহানের অভিনয়। তাদের দুজনের অভিনয় প্রশংসায় মত্ত নেটিজেনরা। গল্পে ট্রেন্ডের সঙ্গে ফান, মজা, ইমোশনের পাশাপাশি সামাজিক বার্তাও দেখা গিয়েছে। এছাড়া দুই অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়ও দর্শকদের মন ছুঁয়েছে, যার কারণে এতটা সাড়া পাচ্ছেন বলে মনে করেন নির্মাতা।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘ আমার ‘শিল্পী’ নাটকটি ২৬ দিনে কোটির ঘরে প্রবেশ করেছিল এরপর ‘দরদ’ ২২ দিনে এবং এখন ‘কঞ্জুস’ মাত্র ৬ দিনে এই মাইলফলক ছুঁয়েছে। এটা আমার জন্য অবশ্যই অনেক আনন্দের। এ থেকে বোঝা যায় যে, দর্শকরা ভালো কাজ দেখে। এত অল্প সময়ে যখন এত দর্শক কাজটিকে দেখেছে তার মানে প্রতিনিয়ত আমাদের নাটকের দর্শক বাড়ছে, যেটা সত্যি অনেক ভালো দিক। এভাবে দর্শক বাড়তে থাকলে দেখা যাবে কিছুদিন পর একদিনেও কোটি ভিউ হবে, যেটা অসম্ভব কিছুই না।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির