,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ।

সংগঠনের সভাপতি সুভাস চন্দ বাদল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি ও জাতীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাংবাদিক সফিকুল ইসলাম, সাংবাদিক শেখ ফরিদ, কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।

প্রসঙ্গত, বাঙালির নেতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে আসেন যেই দিন, সেই দিনটি ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি