,

ফারদিনের মৃত্যু : দুই মাস পর মুক্তি পেলেন বুশরা

news-image

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরা। বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনায় তার বন্ধু আমাতুল্লাহ বুশরাকে দুই মাস আগে গ্রেপ্তার করা হয়। দুপুর দুইটা ১০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে গত রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করে। আজ সকালে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বুশরাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন।

মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তাধীন। আগামী ১৫ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড