সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের ১০ কোটি টাকা গায়েব!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পর্দায় ভয়ঙ্কর এই অভিনেতার টাকার ভাণ্ডার থেকে ১০ কোটি টাকা গায়েব! কে মেরে দিল এতগুলো টাকা? তারই রহস্য উন্মোচন হবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। আর পুরো রহস্যের জট বাস্তবে না, খুলবে পর্দায়।

কারণ আজ ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ওয়েব সিরিজ ‘কাবাডি’। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে ডিপজলকে বলতে শোনা গেছে, ‘আমার ১০ কোটি টাকা কই?’

রুবায়েত মাহমুদের পরিচালনায় কমেডি থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে ডিপজলের সঙ্গে আছেন আরেক দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করছেন তারা।

নির্মাতা রুবায়েত মাহমুদ বলেন, ‘চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার অজানা সম্পর্ক। গল্পে টুইস্ট রাখতেই সিনেমার দাপুটে দুই অভিনেতাকে পাওয়া যাবে। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’

‘কাবাডি’র গল্প লিখেছেন তামজিদ রহমান। আর এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এ ছাড়া আছেন- সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশুসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে