,

তাইওয়ান ঘিরে চীনের ৫৭ যুদ্ধবিমান ও ৪ যুদ্ধজাহাজের মহড়া

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ান ঘিরে আবারও মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

তাইওয়ানের দাবি— এর মধ্যে ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। খবর আলজাজিরার।

সোমবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, তাইওয়ান এক বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়েছে।

চীনের এই তৎপরতাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

চীনের এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির